ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
সাজ্জাদ শাকিল :
Publish : 12:57 AM, 05 December 2024.
Digital Solutions Ltd

সাবেক মিয়ানমার নৌবাহিনীর প্রধান গ্রেপ্তার

Publish : 12:57 AM, 05 December 2024.
সাবেক মিয়ানমার নৌবাহিনীর প্রধান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সাজ্জাদ শাকিল :

মিয়ানমারের সাবেক নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জউই উইন মিন্টকে গ্রেপ্তার করেছে দেশটির জান্তা সরকার। সোমবার (২৯ জুলাই) এক সূত্রের বরাতে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ জুলাই দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের নির্দেশে মিন্টকে গ্রেপ্তার করা হয়। মিয়ানমারের জান্তার নির্দেশ অমান্য করায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

মিয়ানমারজুড়ে চলমান সংঘাতের মধ্যে রাখাইন রাজ্যের থান্ডউই এলাকার নগাপালি সৈকতের বিভিন্ন হোটেলে অবস্থান নিয়েছিলেন আরাকান আর্মির (এএ) সদস্যরা। সেখানে সেনা সদস্যদের নৌযানে করে পাঠিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন জান্তাপ্রধান। তবে কামান ব্যবহার করতে নিষেধ করেন তিনি। ওই নির্দেশ অমান্য করেন অ্যাডমিরাল উইন মিন্ট। 

নাম প্রকাশ না করার শর্তে নৌবাহিনীর এক কর্মকর্তা ইরাবতীকে বলেছেন, নগাপালি সৈকতে হোটেলগুলোর পাশে অবস্থান নিয়েছিলেন এএ সেনারা। সেখানে স্নাইপারও ছিল। তাদের হটানোর নির্দেশ দিয়েছিলেন মিন অং হ্লাইং।

নৌবাহিনীর প্রধান রাজিও হয়েছিলেন। তবে তার প্রস্তাব ছিল, নৌযানে করে সেনাদের সৈকতে নামানোর আগে এএ সদস্যদের কোণঠাসা করতে কামান ব্যবহার করতে হবে। কিন্তু হ্লাইং ওই প্রস্তাবে রাজি ছিলেন না। কামান ব্যবহার করা হলে হোটেলগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা করেছিলেন তিনি।

তবে নৌবাহিনীর ওই কর্মকর্তা বলেন, ‘আমরা যদি কামান ব্যবহার ছাড়া শুধু নৌযান নিয়ে নগাপালি সৈকতে যেতাম, তাহলে সবাই মারা যেতাম।

সূত্র : ইরাবতী

 

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি