ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
Search bd News
বরগুনা প্রতিনিধি  :
Publish : 07:54 AM, 27 November 2025.
Digital Solutions Ltd

বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর

Publish : 07:54 AM, 27 November 2025.
বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর

ছবি: প্রেমিক রিশাদের সাথে ভুক্তভোগী নারী।

বরগুনা প্রতিনিধি  :

প্রেমের প্রলোভনে রাজধানীতে ভাড়া বাসায় একই কক্ষে দুই মাস স্বামী–স্ত্রীর মতো বসবাস, এরপর প্রবাসী স্বামীকে তালাক দিতে বাধ্য করে, সবশেষে হঠাৎ উধাও প্রেমিক রিশাদ। এমন অভিযোগ এনে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মরখালী গ্রামের মৃধা বাড়িতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন এক গার্মেন্টস কর্মী ও এক সন্তানের জননী ভুক্তভোগী এক নারী।

ভুক্তভোগী নারীর অভিযোগ, ঢাকার বৌবাজার এলাকার একটি ভাড়া বাসায় প্রেমিক রিশাদের সঙ্গে দুই মাস স্বামী–স্ত্রীর মতো একসঙ্গে ছিলেন তারা। সম্পর্কের জোরে তাকে দিয়ে মালয়েশিয়া প্রবাসী স্বামীকে তালাক দিতে বাধ্য করেন রিশাদ। কিন্তু এরপর থেকেই নানা অজুহাতে যোগাযোগ এড়িয়ে চলতে থাকেন তিনি। একসময় সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে অন্যত্র চলে যান।

যোগাযোগের কোনো উপায় না পেয়ে ২৫ নভেম্বর দুপুরে রিশাদের গ্রামের বাড়ি মরখালীতে সরাসরি হাজির হন ভুক্তভোগী নারী। তার দাবি, 

রিশাদ না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে। এখন সরে দাঁড়াতে পারে না।

ওই নারী আরও জানান, রিশাদকে গোপনে বিদেশে পাঠানোর চেষ্টা চলছে। ইতোমধ্যে তার পরিবারের সদস্যরা রিশাদের পাসপোর্টও তৈরি করে ফেলেছেন বলে দাবি করেন তিনি।

ঘটনার পর স্থানীয় গ্রাম পুলিশ ও এলাকার মুরব্বিরা বিষয়টি নিয়ে বসেন। পরে ভুক্তভোগী নারীকে রিশাদের বাবা–মায়ের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়ভাবে এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রিশাদের মরখালীর বাড়িতে গিয়ে জানা গেছে তিনি ঢাকায় অবস্থান করেছেন। পরে বাড়ি থেকে দেওয়া ফোন নম্বরে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন কালবেলাকে বলেন, বিষয়টি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। পরে ওখানকার স্থানীয় গ্রাম পুলিশ ও বাড়ির এক মুরব্বি সাথে কথা বলে ওই ছেলের বাসায় মেয়েটিকে হেফাজতে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। তবে ঘটনার বিষয়ে থানায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম How AI-Powered ECG Analysis Can Detect Heart Risks Early শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে