ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
তালতলী (বরগুনা )প্রতিনিধি :
Publish : 05:15 AM, 22 November 2025.
Digital Solutions Ltd

সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে

Publish : 05:15 AM, 22 November 2025.
সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে

হতাশ হয়ে কেটে নেওয়া ধান ক্ষেতে বসে আছেন সুবাস চন্দ্রর স্ত্রী দিপালি রাণী

তালতলী (বরগুনা )প্রতিনিধি :

বরগুনার তালতলীতে গভীর রাতে সুবাস চন্দ্র পাইক নামে এক সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের ৬৭ শতাংশ জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভান্বশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনার বিষয়ে অভিযোগ করলে কেটে নেওয়া ধান উদ্ধার করার চেষ্টা চলছে বলে কালবেলাকে জানিয়েছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফুল ইসলাম।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুবাস চন্দ্র পশ্চিম গাবতলী এলাকায় ক্রয় সূত্রে মালিক ৬৭ শতাংশ জমিতে আমন ধান আবাদ করেন। কিন্তু ওই জমি একই এলাকার আলী আকাব্বার ফকির, দুলাল সিকদার, মোতাহের ব্যাপারি ও নান্নু ব্যাপারি নিজেদের দাবি করে রাতের আঁধারে ৫০-৬০ জন ভাড়াটে লোক নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ধান কেটে নেন। এতে বাঁধা দিতে গেলে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সুবাস চন্দ্রকে মারার জন্য তেড়ে আসলে মাধধরের ভয়ে তিনি সেখান থেকে চলে যান। পরে সকাল হলে তালতলী থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সুবাস চন্দ্র।

ভুক্তভোগী সুবাস চন্দ্র বলেন, আমি ১৩ বছর আগে ওই জমির ক্রয় সূত্রে মালিক। কোন প্রকার ঝুটঝামেলা ছাড়াই গত ১৩ বছর যাবৎ জমিতে শান্তিপূর্ণভাবে ভোগদখলসহ  ধান-শস্য আবাদ করে আসছি । এতোবছর পরে হঠাৎ আমার ক্রয়কৃত জমি তারা (আকাব্বর ফকির,দুলাল শিকদার, মোতাহার ব্যাপারী, নান্নু ব্যাপারী) নিজেদের দাবি করে রাতের আঁধারে ধান কেটে নিয়ে গেছে। ভোররাতে আমি গিয়ে বাঁধা দিলে আমাকে দেশীয় অস্ত্র নিয়ে মারতে আসে, পরে সকালে থানায় গিয়ে আইনি সহায়তা চেয়েছি।

তিনি আরও বলেন, ওই জমির বিরোধ মীমাংসার জন্য আদালতে মামলা চলমান আছে। আদালতের স্থিতি অবস্থার আদেশ  থাকা স্বত্বেও আদালতের আদেশ অমান্য করে গায়ের জোরে ও স্থানীয় প্রভাব খাটিয়ে জমির ধান কেটে নিয়ে গেছে। 

ভুক্তভোগী সুবাস থানায় গিয়েছে এমন খবর জানতে পেরে অভিযুক্ত আলী আকাব্বার ফকির, দুলাল সিকদার, মোতাহের ব্যাপারি ও নান্নু ব্যাপারি নিজেদের আড়াল করার কারনে চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। ধান উদ্ধারের চেষ্টা চলমান আছে। যেহেতু এবিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে তাই ধান উদ্ধার করে জব্দ করা হবে এবং আদালতকে অবহিত করা হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি