ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
সাজ্জাদ শাকিল :
Publish : 05:07 AM, 05 December 2024.
Digital Solutions Ltd

মধ্য চীনের হুনান প্রদেশে বন্যায় সৃষ্ট ভূমিধসে ১১ জন নিহত

Publish : 05:07 AM, 05 December 2024.
মধ্য চীনের হুনান প্রদেশে বন্যায় সৃষ্ট ভূমিধসে ১১ জন নিহত

সংগৃহীত

সাজ্জাদ শাকিল :

এএফপি সূত্র থেকে জানা গেছে, মধ্য চীনের হুনান প্রদেশে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে একটি স্থানীয় গেস্টহাউস ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় আজ রবিবার ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাছাড়া অন্তত একজন এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

স্থানীয় সময় আজ রবিবার বিকেল পর্যন্ত ১১টি মৃতদেহ এবং ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সিসিটিভি অনুসারে, পাহাড়ে আকস্মিক বন্যার কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ঘটনার পর ২৪০ জনেরও বেশি জরুরি উদ্ধার কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাষ্ট্র-চালিত বেইজিং ইয়ুথ ডেইলির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের ধারে কাদা, ধ্বংসাবশেষ ও উপড়ে পড়া গাছগুলো একটি তিনতলা ভবনের সামনে পড়ে আছে।

যেহেতু চীন বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী একটি দেশ সেই বিবেচনাকে কেন্দ্র করে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন আবহাওয়াকে কঠিন করে তুলেছে এবং আরো ঘন ঘন এ ধরনের ঘটনা ঘটতে পারে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি