ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
Publish : 12:09 PM, 23 November 2025.
Digital Solutions Ltd

আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার

Publish : 12:09 PM, 23 November 2025.
আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :

অতীতে যারাই এদেশে রাস্ট্র ক্ষমতায় এসেছে তারাই দেশের মানুষকে শাসন ও লুটপাট করেছে। আমরা শাসন করতে চাই নাই, জনগণের সেবা করতে চাই।তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ শাসক চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে।আজকের এই বিশাল শোভাযাত্রা ইসলামের পক্ষের গণজাগরণ। দুনিয়াবী সকল মতবাদের কাছে নিরাশ হয়ে মানুষ এখন ইসলামের পক্ষেই ফিরে আসছে, এটি তার বাস্তব প্রমাণ। আমরা আশা করছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাকেরগঞ্জ হবে দাঁড়িপাল্লার। বাকেরগঞ্জে ইসলামের পক্ষে তথা দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে। তার সুফল সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে ঘরে তুলতে হবে। তাহলেই আগামীতে ইসলামী শক্তি রাস্ট্র ক্ষমতায় আসবে। বরিশালের বাকেরগঞ্জে র‌্যালি পূর্ব সমাবেশে উদ্বোধনী বক্তব্য এসব কথা বলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী তালুকদার।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় বাকেরগঞ্জে জে এস ইউ মডেল হাই স্কুল মাঠ থেকে শুরু হয় র‌্যালি। এরপর উপজেলার চৌমাথা, বটতলা, লক্ষীপাশা, দাদুরহাট, লেবুখালী সেনানিবাস, বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড, কালিগঞ্জ, পাদ্রীশিবপুর নিউমার্কেট, ভবানীপুর, বাংলাবাজার, মধ্যমমহেশপুর, মহেশপুর, চামটা, নিয়ামতি বাজার, বিসমিল্লাহ বাজার, আউলিয়াপুর, বোয়ালিয়া, বাখরকাঠী খেজুরতলা হয়ে পুনরায় হাই স্কুল মাঠে এসে র‌্যালিটি শেষ হয়।

বাকেরগঞ্জে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদারের দাড়িঁপাল্লা প্রতীকের পক্ষে মোটর সাইকেল র‌্যালিতে জনতার ঢল নেমেছে। হাজার হাজার কর্মী-সমর্থকরা মোটরসাইকেল নিয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ ও সুশৃংখল এই শোভাযাত্রায় অংশ নেন।

র‌্যালি পূর্ব সমাবেশের বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, এ্যাসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক বসির আহমেদ, সাবেক শিবির নেতা শিল্পপতি আনোয়ার হোসেন সিকদার।

এছাড়া জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, পেশাজীবী ফোরাম, আইনজীবী ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ব্যবসায়ী ফোরাম, সাংস্কৃতিক বিভাগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও র‌্যালিতে অংশ নেন।

শোভাযাত্রা চলাকালে পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হাত নেড়ে অভিবাদন জানান। স্থানীয় অনেকেই বলেন, সাম্প্রতিক সময়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, এই শোভাযাত্রা সেটিকে আরও সুদৃঢ় করেছে। অনেকে মনে করছেন, এমন জনসমর্থন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ-৬ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।  

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি