ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
Search bd News
নিজস্ব প্রতিবেদক :
Publish : 01:28 PM, 21 February 2026.
Digital Solutions Ltd

ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী

Publish : 01:28 PM, 21 February 2026.
ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন মঙ্গুর মেয়ে অধ্যাপক ডা. জাহানারা লাইজুকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান এলাকাবাসী।

লাইজু জাতীয়তাবাদী আদর্শের মশালবাহী, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী প্রয়াত সিরাজুল হক মন্টুর ভাতিজি। 

একটি আলোকিত বিএনপি পরিবারের সদস্য হিসেবে ছাত্রজীবন থেকেই তিনি দলের আদর্শকে হৃদয়ে ধারণ করে বাবার পাশে থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন লাইজু। পেশায় তিনি একজন স্বনামধন্য চিকিৎসক ও শিক্ষাবিদ। তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ও ভাইস প্রিন্সিপাল। 

লাইজু জাতীয়তাবাদী চিকিৎসকদের প্ল্যাটফর্ম ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি এবং ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-মহিলাবিষয়ক সম্পাদক। 

তিনি মুলাদী উপজেলা বিএনপির অন্যতম সক্রিয় সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের জনগণের মৌলিক চাহিদা নিশ্চিতকরণের দৃপ্ত প্রত্যয় নিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় রয়েছেন। 

এলাকাবাসী বলছেন, বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে জনগণের স্বপ্ন বাস্তবায়নে এবং নারী ক্ষমতায়নে তাকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চান তারা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম How AI-Powered ECG Analysis Can Detect Heart Risks Early শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে