বরগুনার তালতলীতে ওয়াটারকিপার্স বাংলাদেশ প্লানেটিয়ার্স ক্লাব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে তালতলী সরকারি কলেজের হল রুমে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) -এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিলো ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানির উপরই নির্ভরশীল’। এ প্রতিযোগিতায় ‘পদ্মা’ নামে পক্ষ দলে তালতলী সরকারি কলেজের শিক্ষার্থী ডালিয়া রহমান, মো. জাহিদ, রামিসা তিথি, সুরাইয়া এবং ‘মেঘনা’ নামে বিপক্ষ দলে রাফি হাসান মুন্না, ফাতিমা ইসলাম, তন্নি সারা, ফাতিমা আক্তার অংশগ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতায় ‘পদ্মা’ দল চ্যাম্পিয়ন হয়। আর রানারআপ হয় ‘মেঘনা’ দল। শ্রেষ্ঠ বক্তা হয় ‘পদ্মা’ দলের দলনেতা সুরাইয়া।
বিতর্কিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবদুর রহমান। সঞ্চালনা করেন তালতলী সরকারি কলেজের প্রভাষক মোঃ আঃ হালিম। বিচার হিসেবে ছিলেন তালতলী সরকারি কলেজের প্রভাষক মোঃ আবদুর রহমান (বাংলা বিভাগ), মোঃ ফিরোজ শাহ আলম, মোঃ সগির আলম।
এসময় উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান, উন্নয়নকর্মী এম মিলন, সাংবাদিক ও পরিবেশকর্মী মো. মোস্তাফিজ, মো. নাঈম ইসলাম, তালতলী চারুকলা একাডেমীর পরিচালক রফিকুল ইসলাম অন্তর প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন
প্রকাশক
ইব্রাহিম খলিল
নিউজ
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ