ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
Search bd News
তালতলী (বরগুনা) প্রতিনিধি :
Publish : 07:51 AM, 19 November 2025.
Digital Solutions Ltd

শুভসন্ধ্যা ও নিদ্রা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

Publish : 07:51 AM, 19 November 2025.
শুভসন্ধ্যা ও নিদ্রা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

তালতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা ও নিদ্রা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং তীব্র ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার   শুভসন্ধ্যা সৈকতে এলাকাবাসী ও স্থানীয় পর্যটন উদ্যোক্তাদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু। বক্তব্য দেন ইউপি সদস্য সহিদ আকন ও মুনসুর আলী বাবুল, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী–আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির সমন্বয়ক শাহজাহান শেখ, আলমগীর হাওলাদার ও জাহাঙ্গীর হাওলাদার।

মানববন্ধনে বক্তারা বলেন, সারি সারি ঝাউগাছ, ম্যানগ্রোভ বন আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শুভসন্ধ্যা ও নিদ্রারচর সৈকত দেশি–বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। পর্যটননির্ভর জীবিকা ও স্থানীয় বিনিয়োগও ধীরে ধীরে বাড়ছে। কিন্তু একটি প্রভাবশালী চক্র সৈকতসংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু তুলে সৈকতের ভাঙন বাড়িয়ে তুলছে। এতে ঝুঁকির মুখে পড়েছে পর্যটনকেন্দ্র, উদ্যোক্তাদের বিনিয়োগ ও আশপাশের গ্রামগুলো।

তাঁরা অভিযোগ করেন, নলবুনিয়া, নিদ্রারচর, তেতুলবাড়িয়া ও জয়ালভাঙাসহ আশপাশের গ্রামের বহু বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম How AI-Powered ECG Analysis Can Detect Heart Risks Early শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে