বরগুনার তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হকের বিরুদ্ধে আওয়ামী সমর্থিত একটি চক্রের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার নিশানবাড়িয়া খেয়াঘাট এলাকায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার অন্তত চার শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে অভিযোগ করেন, সম্প্রতি স্থানীয় কয়েকজন প্রভাবশালী আওয়ামী সমর্থক ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসেবে পরিচিত কালাম মীর, মিলন মীর, নাঈম মীর, জাহাঙ্গীর মীর ও কামাল মীর (মাস্টার) ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতা শহিদুল হকের বিরুদ্ধে ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
এলাকাবাসী বলেন,দীর্ঘদিন ধরে ওই চক্রটি বিএনপির জনপ্রিয়, সৎ ও নিষ্ঠাবান রাজনীতিক শহিদুল হকের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করে আসছে। এলাকার বহু মানুষের জমি দখল করে রাখলেও ভুক্তভোগীরা যখন শহিদুল হকের কাছে ন্যায়বিচার চান, তখন উল্টো তার বিরুদ্ধেই মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে অপপ্রচার শুরু করেন তারা।
স্থানীয়,রা বলেন মো. কালাম মীর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। গত ১৭ বছর ধরে তারা বহু মানুষের জমিজমা অবৈধভাবে দখল করে রেখেছেন এমন অভিযোগ রয়েছে। এ নিয়ে বহুবার প্রতিবাদ হলেও কোনো বিচার না হওয়ায় ভুক্তভোগীরা বিষয়টি শহিদুল হককে জানান। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করলে ক্ষিপ্ত হয়ে ওই চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াতে থাকে।
মানববন্ধনে জমি দখলের শিকার ভুক্তভোগী মোঃ নাসির বলেন, প্রশাসনের দ্বারস্থ হয়েও ন্যায়বিচার পাননি। শহিদুল হকের পাশে থেকে তারা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এলাকাবাসী জানায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে জনগণকে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক বলেন,আমার বিরুদ্ধে ছড়ানো সব অপপ্রচার ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও বিচার দাবি করছি।
ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন
প্রকাশক
ইব্রাহিম খলিল
নিউজ
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ