ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
Publish : 07:48 AM, 25 October 2025.
Digital Solutions Ltd

এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ

Publish : 07:48 AM, 25 October 2025.
এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :

পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে বরিশালের বাকেরগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে এফসিএ মাহমুদ ফাউন্ডেশন।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ঢাপরকাঠী ডিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, নুরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফসি মাহমুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এফসিএ মাহমুদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হারুন জোমাদ্দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলসকাঠী ইউনিয়ন বিএনপির আবুল বাসার বকুল, প্রধান শিক্ষক মোঃ ফরিদুজ্জামান খান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাসিবুল হাসান, সুপার সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে এফসিএ মাহমুদ হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষার্থীদের শৈশব থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে হবে। এতে করে তারা ভবিষ্যতে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে।

এফসিএ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে আম, মালটা, পেয়ারা, লিচু, সফেদাসহ বিভিন্ন ধরনের ফলজ গাছের চারা বিতরণ ও কয়েকটি প্রতিষ্ঠানে রোপন করা হয়। 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি