ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
Publish : 08:01 AM, 11 October 2025.
Digital Solutions Ltd

বাকেরগঞ্জে চুরির মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Publish : 08:01 AM, 11 October 2025.
বাকেরগঞ্জে চুরির মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জে চুরির মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর বাজারে ব্যবসায়ীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নূরুল আমিন কাজী, মোঃ বেল্লাল হাওলাদার, আবদুল মন্নান খান, মোঃ বাবুল সিকদার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোতরা বাজার চোর-ডাকাতদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিগত ছয় মাসে বাজারের কয়েকটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। সম্প্রতি গত ১৪ সেপ্টেম্বর বাজারের কাপড় ব্যবসায়ী নূরুল আমিন কাজী দোকানে চুরি হয়। এসময় চোরেরা নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও লুঙ্গি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট পিস, থ্রি পিসসহ ৯৫ হাজার মালামাল চুরি করে নিয়ে যায়।

বক্তারা বলেন, চুরির এ ঘটনায় দোকান মালিক নূরুল আমিন কাজী বাদি হয়ে স্থানীয় নাছির মৃধার পুত্র সিরাজ মৃধা, ইমরান মৃধা ও শান্ত মৃধার বিরুদ্ধে চুরির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ তদন্ত করে চুরির সাথে সিরাজ মৃধাদের সম্পৃক্ততা পেলেও ইউনিয়নের এক প্রভাবশালীদের নেতার তদ্বির মামলা নেয়নি। এতে বাজারের ব্যবসায়ীরা হতবাক ও বিস্ময় প্রকাশ করেন।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নূরুল আমিন কাজী বলেন, থানা পুলিশ মামলা না নেয়ায় তিনি ৫ অক্টোবর আদালতে একটি অভিযোগ দাখিল করেছেন। অবিলম্বে ব্যবসায়ীরা নূরুল আমিন কাজীর অভিযোগ তদন্ত করে মামলা রেকর্ড করে চোর সিরাজ, শান্ত ও ইমরানকে গ্রেফতারের দাবি জানান।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি