ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
বিনোদন ডেস্ক :
Publish : 07:50 AM, 01 July 2024.
Digital Solutions Ltd

বিবাহিত দেব, আছে তিন বছরের সন্তান!

Publish : 07:50 AM, 01 July 2024.
বিবাহিত দেব, আছে তিন বছরের সন্তান!

বিনোদন ডেস্ক :

ভারতীয় বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। সম্প্রতি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সচল তিনি। এই জনপ্রিয় নায়কের সঙ্গে রুক্মিণীর প্রেমের গল্প সর্বদাই নেটিজেনদের আলোচনার শীর্ষে থাকেন।

কবে বিয়ে করছেন তারা জানতে চান সামাজিকমাধ্যমে নেটিজেনরা। এতদিন বিষয়টি নিয়ে কোনো উত্তর দেননি দেব। এবার সরাসরি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে নায়ক একটি পোস্ট শেয়ারের মাধ্যমে জানালেন, তিনি বিয়ে করেছেন এবং তিন বছরের একটি সন্তানও রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ গুগলের এক স্ক্রিনশট রি-পোস্ট করেছেন দেব। যেখানে স্পষ্ট লেখা, ২০২১ সালের ৬ মে রুক্মিণীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন এই টলিউড সুপারস্টার। শুধু তাই নয়, সেখানে আরও লেখা, দেব-রুক্মিণীর একটি সন্তানও রয়েছেন।

শেয়ারকৃত পোস্টে লেখা ছিল, গুগলে না থাকলে জানতেই পারতাম না। সুপারস্টার দেবও সে কথাতেই সায় দিয়ে লিখেছেন, আমিও। এতে স্পষ্ট যে নিজের সম্পর্কে এরকম তথ্য জেনে দেব নিজেই চমকে গেছেন।

এবারও লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন তৃণমূল থেকে। এরইমধ্যে শেষ করেছেন প্রচারণা। এবং হাতেও নানা কাজ। সম্প্রতি জানা গেছে বিদ্যাসাগর হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি