ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
নিজস্ব প্রতিবেদক :
Publish : 11:33 AM, 11 March 2024.
Digital Solutions Ltd

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ড. ইউনূস

Publish : 11:33 AM, 11 March 2024.
বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ড. ইউনূস

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক :

দেশের বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১১ মার্চ) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন আদালত। এর আগে রোববার (১০ মার্চ) বিদেশ যেতে চেয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়ালের আদালতে এই আবেদন করেন ড. ইউনূস।

আদালতকে অবহিত করে ড. ইউনূসের আইনজীবী বলেন, ড. ইউনূস আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) দেশের বাইরে যাবেন এবং ফিরবেন আগামী ৪ এপ্রিল।

এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে বলেন ড. ইউনূস যেনো বিদেশ থেকে ফিরে আদালতকে অভহিত করেন।

পাল্টা যুক্তি দিয়ে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে হাইকোর্টের কোন নির্দেশনা নেই। কাজেই এটা চাওয়া অবান্তর। পরে আদালত এটি খারিজ করে দেন।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি