ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
Search bd News
নিজস্ব প্রতিবেদক :
Publish : 05:08 AM, 05 December 2024.
Digital Solutions Ltd

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপের জন্য ট্রাইব্যুনালে আবেদন

Publish : 05:08 AM, 05 December 2024.
শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপের জন্য ট্রাইব্যুনালে আবেদন

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপের জন্য ট্রাইব্যুনালে আবেদন

নিজস্ব প্রতিবেদক :

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে এই আবেদনটি ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এই আবেদনটির শুনানি হবে।

সম্প্রতি, ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা অন্তবর্তী সরকারকে নিয়ে বিভিন্ন কটূক্তি করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রসিকিউশন টিমের দাবি, এসব বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করার জন্যই এই আবেদনটি করা হয়েছে।

এছাড়া, গত ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টের গণহত্যা ঘটনার মামলায় এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল। ১৭ ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদনটি দাখিল করতে হবে।

গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও ১৪ দলের নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গুম, হত্যা ও গণহত্যাসহ দেড়শোর বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে। গ্রেফতার আছেন সাবেক ১০ মন্ত্রীসহ ২৫ জন।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম How AI-Powered ECG Analysis Can Detect Heart Risks Early শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে