ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
নিজস্ব প্রতিবেদক :
Publish : 05:08 AM, 05 December 2024.
Digital Solutions Ltd

খাদ্য মূল্যস্ফীতি ১৩.৮০ শতাংশে, নাগালের বাইরে নিত্যপণ্যের দাম

Publish : 05:08 AM, 05 December 2024.
খাদ্য মূল্যস্ফীতি ১৩.৮০ শতাংশে, নাগালের বাইরে নিত্যপণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক :

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে খাদ্য মূল্যস্ফীতি। নভেম্বর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮০ শতাংশে, যা মাত্র এক মাসের ব্যবধানে উল্লেখযোগ্য বৃদ্ধি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চলতি বছরের নভেম্বর মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

বিবিএস-এর তথ্যে দেখা গেছে, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা এবং তামাকজাতীয় পণ্যের দাম বৃদ্ধির ফলে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়েছে।

নভেম্বর মাসে সাধারণ বা গড় মূল্যস্ফীতির হারও বেড়ে হয়েছে ১১.৩৮ শতাংশ, যা গত মাসে ছিল ১০.৮৭ শতাংশ। এ সময় বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন এবং শিক্ষা উপকরণের দাম বৃদ্ধির কারণে অখাদ্য পণ্য ও সেবায় মূল্যস্ফীতি বেড়ে ৯.৩৯ শতাংশ হয়েছে, যা অক্টোবরে ছিল ৯.৩৪ শতাংশ।

এর আগে, চলতি বছরের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অচলাবস্থা সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে খাদ্য সরবরাহ ও মূল্যস্ফীতিতে। ওই সময় খাদ্য মূল্যস্ফীতি ১৪.১০ শতাংশে পৌঁছেছিল।

২০২৩ সালের আগস্ট মাসেও খাদ্য মূল্যস্ফীতি ১২.৫৪ শতাংশে দাঁড়ায়, যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। এর আগে ২০১১ সালের অক্টোবরে খাদ্যে সর্বোচ্চ ১২.৮২ শতাংশ মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভোক্তারা আরও চাপে পড়বেন, যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি