ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
অনলাইন ডেস্ক :
Publish : 07:59 AM, 14 July 2024.
Digital Solutions Ltd

অস্ত্রোপচারের পর কেমন আছেন ঋতাভরী

Publish : 07:59 AM, 14 July 2024.
অস্ত্রোপচারের পর কেমন আছেন ঋতাভরী

অস্ত্রোপচারের পর কেমন আছেন ঋতাভরী

অনলাইন ডেস্ক :

এক মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ‘বহুরূপী’ ছবির শুটিংয়েও একাধিক বার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বমি, মাথা ঘোরার মতো উপসর্গ নিয়েও শুটিং চালিয়ে গেলেও প্রয়োজন ছিল জরুরি চিকিৎসার। অবশেষে ভর্তি হন বিধাননগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে আজ শনিবার সকালে তার অস্ত্রোপচার হয়েছে।

ঋতাভরীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী। সেখানে পরীক্ষার পর জানা যায়, পিত্তথলিতে পাথর রয়েছে তার। তারপরই হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। পরে আজ পিত্তথলির পাথর অপারেশনে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ঋতাভরীর জ্ঞান ফিরেছে, আপাতত বিশ্রাম নিচ্ছেন।

জ্ঞান ফিরলেও এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই ঋতাভরী। অস্ত্রোপচারের পরে ২৪ ঘণ্টা চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হবে তাকে। তারপর চূড়ান্ত হবে, কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। হাসপাতালে তার পাশে রয়েছেন মা শতরূপা সান্যাল।

কিছু দিন আগেই প্রতি বারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেছেন ঋতাভরী। মিষ্টি গোলাপি-কালো ওয়েস্টার্ন পোশাকে নিজেকে মেলে ধরেছিলেন তিনি। অতি সম্প্রতি দিদির বিয়ের কিছু মুহূর্তও তুলে ধরেছিলেন ইনস্টাগ্রামে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি