ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
অনলাইন ডেস্ক :
Publish : 10:52 PM, 04 December 2024.
Digital Solutions Ltd

ফিরলেন ২৮ হাজার ৯৪১ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ জনের

Publish : 10:52 PM, 04 December 2024.
ফিরলেন ২৮ হাজার ৯৪১ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ জনের

অনলাইন ডেস্ক :

পবিত্র হজ শেষে ২৮  হাজার ৯৪১ হাজি দেশে ফিরেছেন। তাঁরা ৭৪টি ফ্লাইটে দেশে ফিরেছেন। হজ করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ ২৯ জুন শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে এ বছর হজ পালন করতে গিয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৪১ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ৪৩জন, মদিনায় ০৪জন, মিনায় ০৬জন এবং জেদ্দায় ০১জন মারা যান। সর্বশেষ গত বৃহস্পতিবার (২৮ জুন) মো. হারুনুর রশীদ নামে এক হজযাত্রী মারা যান। তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়।

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে ২১৮টি ফ্লাইটে সৌদি আরব যান ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করে গেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে যান ৮০ হাজার ৬৯৫ জন।

গত ১৫ জুলাই পবিত্র হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়। হজ শেষে ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। এই ফ্লাইট চলবে ২২ জুলাই পর্যন্ত। এর আগে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন। 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি