ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি :
Publish : 08:46 AM, 10 June 2024.
Digital Solutions Ltd

সৈয়দ নজরুল ইসলাম আবারও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

Publish : 08:46 AM, 10 June 2024.
সৈয়দ নজরুল ইসলাম আবারও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

ছবিঃ সবারকথা নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি :

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ২য় ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচেেন চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সৈয়দ নজরুল ইসলাম। তাঁর প্রাপ্তভোট ৮১ হাজার ৮৩০। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ’লীগ সহ-সভাপতি।  গত সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন ও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হন। এই উপজেলা নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন অপর আ’লীগ নেতা মো: মহসীন আলী মিয়া। তাঁর প্রাপ্তভোট ৬৭ হাজার ২০। দু’জনের ভোট ব্যবধান ১৪ হাজার ৮১০। নির্বাচনে ভোট পড়েছে ৩৩.৬৮ শতাংশ।

 

এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন টিউবওয়েল প্রতীক নিয়ে মোহা: রবিউল খান। তাঁর প্রাপ্ত ভোট ৬২ হাজার ৬২৫। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোহা: শামিম রেজা তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ৭৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোসা: শিউলি বেগম। তাঁর প্রাপ্ত ভোট ৫৮ হাজার ৫২০। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোসা: নুরজাহান ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ৯৯ ভোট। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চূড়ান্ত বেসরকারি ফলাফল নিশ্চিত করেন

নির্বাচন বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি