ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
ক্রীড়া ডেস্ক :
Publish : 01:03 AM, 02 April 2024.
Digital Solutions Ltd

শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামল ৫৩১ রানে

Publish : 01:03 AM, 02 April 2024.
শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামল ৫৩১ রানে

ছবিঃ সংগৃহীত

ক্রীড়া ডেস্ক :

ওভারের শেষ বল হওয়ায় এক রানের চেষ্টা ছিল কামিন্দু মেন্ডিস। তাইজুল ইসলাম বল করার সঙ্গে সঙ্গেই নন স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়ে যান আসিথা ফার্নান্দো। কামিন্দুর স্ট্রেইট ড্রাইভ ধরে স্টাম্প ভাঙেন তাইজুল। বিদায়ঘণ্টা বাজে আসিথার।

৭ চার ও ২ ছক্কায় ১৬৭ বলে ৯২ রানে অপরাজিত থেকে যান কামিন্দু। শ্রীলঙ্কার ইনিংস থামে ৫৩১ রানে। টেস্ট ক্রিকেটে কোনো সেঞ্চুরি ছাড়া এটিই সর্বোচ্চ দলীয় স্কোর।

শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগান অন্তত তিন ব্যাটসম্যান। প্রথম দিন ৮৬ রানে আউট হন দিমুথ কারুনারাত্নে। আরেকটু এগিয়ে কুসাল মেন্ডিস থামেন ৯৩ রানে। তার চেয়ে এক রান কমে অপরাজিত রইলেন কামিন্দু।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিলেন সাকিব আল হাসান। অভিষিক্ত পেসার হাসান মাহমুদের শিকার ২ উইকেট।

দ্বিতীয় দিনের বাকি আছে আর ১৯ ওভার।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি