ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
বিনোদন ডেস্ক :
Publish : 09:26 AM, 01 April 2024.
Digital Solutions Ltd

ডিবি হারুনের বাসায় ইফতার করলেন শাকিব খান

Publish : 09:26 AM, 01 April 2024.
ডিবি হারুনের বাসায় ইফতার করলেন শাকিব খান

ডিবি হারুনের বাসায় ইফতার করলেন শাকিব খান

বিনোদন ডেস্ক :

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদের বাসায় গতকাল শনিবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করতে যান ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এ সময় তার সঙ্গে ছিলেন রাষ্ট্রপতির ছেলে প্রযোজক আরশাদ আদনান। সৌজন্য সাক্ষাৎ শেষে একসঙ্গে ইফতার করেন শাকিব, আরশাদ ও হারুন।

ইফতারের বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে হারুন অর রশীদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সারা দিনের কার্যক্রম শেষ করে প্রতিদিনের ন্যায় ১৯তম রোজার ইফতার করলাম। হঠাৎ করেই বাসায় আসেন চিত্রনায়ক শাকিব খান ও মহামান্য রাষ্ট্রপতি ছেলে মো. আরশাদ আদনান।’

এ সময় বাংলা সিনেমার প্রচার ও প্রসারে হারুন অর রশীদের সঙ্গে আলোচনা করেন শাকিব খান।

উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে এর ফার্স্টলুক পোস্টার। এরপর ২৮ মার্চ প্রকাশ্যে আসে সিনেমার প্রথম গান।

‘রাজকুমার’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আরও আছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি