ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
নিজস্ব প্রতিবেদক :
Publish : 11:11 AM, 25 March 2024.
Digital Solutions Ltd

ঢাকায় আকাশ ফাটিয়ে বৃষ্টি

Publish : 11:11 AM, 25 March 2024.
ঢাকায় আকাশ ফাটিয়ে বৃষ্টি

ঢাকায় আকাশ ফাটিয়ে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক :

গত কয়েকদিনে ঢাকাসহ প্রায় সারাদেশেই তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। কোথাও কোথাও বইছিল মৃদু তাপপ্রবাহ। বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিও হচ্ছিল, কোথাও কোথাও ছিল ঝোড়ো হাওয়াও। অবশেষে আকাশ ফাটিয়ে বৃষ্টি হলো রাজধানীতে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও পড়েছে শিলা। 

তুমুল বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও পথে-ঘাটে থাকা নগরবাসী পড়েন ভোগান্তিতে। অনেককেই নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজতে হয়। বৃষ্টির কারণে রাজধানীর কোন কোন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে।

যদিও এর আগে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা বিভাগের অনেক জায়গায় রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রাঙ্গামাটি ও নীলফামারী জেলাসহ সীতাকুণ্ড অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

পরিবেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি