ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
নিজস্ব প্রতিবেদক :
Publish : 12:30 AM, 15 March 2024.
Digital Solutions Ltd

রোজায় কতদিন খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

Publish : 12:30 AM, 15 March 2024.
রোজায় কতদিন খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

রোজায় কতদিন খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :

রোজায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে স্কুল খোলাই থাকছে।

মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আপিল বিভাগের নির্দেশের পর কোন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রমজানে কতদিন খোলা থাকবে তা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সাংবাদিকদের জানান, আপিল বিভাগের রায়ের পর পবিত্র রমজানে স্কুল খোলা রাখতে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো বাধা নেই। আগের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় রমজানের প্রথম ১০ দিন (২১ মার্চ পর্যন্ত) খোলা থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো রোজায় ১৫ দিন (২৫ মার্চ পর্যন্ত) খোলা থাকবে।

অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, সারাদেশের কলেজগুলো রমজানে ২৪ মার্চ পর্যন্ত খোলা রাখা হবে।

এছাড়া রমজান উপলক্ষে মাদরাসার ছুটির তালিকাও সংশোধন করেছে সরকার। এতে ১৫ দিন ছুটি কমানো হয়েছে। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী—২১ মার্চ পর্যন্ত মাদরাসায় ক্লাস-পরীক্ষা চলবে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি