ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
নিজস্ব প্রতিবেদক :
Publish : 10:48 AM, 06 March 2024.
Digital Solutions Ltd

ক্রাচে ভর দিয়ে ভোট দিলেন ড. কামাল হোসেন

Publish : 10:48 AM, 06 March 2024.
ক্রাচে ভর দিয়ে ভোট দিলেন ড. কামাল হোসেন

ক্রাচে ভর দিয়ে ভোট দিলেন ড. কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক :

সর্বোচ্চ আদালতে আইনজীবী সমিতিরি নির্বাচনে ভোট দিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য সিনিয়র অ্যাডভোকেট ড. কামাল হোসেন। বুধবার (৬ মার্চ) দুপুর পোনে ১টার দিকে তিনি ক্রাচে ভর দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট দিতে আসেন।

তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি। বয়সের কারণে তিনি স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না। ক্রাচে ভর দিয়ে কারও সহযোগিতায় তাকে চলাফেরা করতে হয়। এর আগে অন্য সিনিয়র আইনজীবী সাবেক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ভোট দিতে আসেন।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

বুধবার সকাল ১০টা ২৫ মিনিট থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের মিলনায়তনে স্থাপিত ৫০টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একইভাবে আগামীকাল ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ৭ হাজার ৮৮৩ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবুল খায়েরের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন। নির্বাচন পরিচালনায় উপ-কমিটিকে সহযোগিতা করছেন ১৫০ জন আইনজীবী।

 

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি