ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
নিজস্ব প্রতিবেদক :
Publish : 04:53 AM, 04 March 2024.
Digital Solutions Ltd

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত

Publish : 04:53 AM, 04 March 2024.
মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক :

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) রাতে সেলাঙ্গর রাজ্যের কাজাং কেটিএম পুনচাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।’

সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পান তারা। এরপর কাজাং স্টেশন থেকে পাঁচজনের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি বলেন, নিহতদের মরদেহ রেললাইনের পাশে পড়েছিল। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছর। এখন পর্যন্ত নিহত বাংলাদেশিদের পরিচয় পাওয়া যায়নি।

প্রবাস বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি