ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
স্বাস্থ্য ডেস্ক :
Publish : 05:04 AM, 21 February 2024.
Digital Solutions Ltd

দেশে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত

Publish : 05:04 AM, 21 February 2024.
দেশে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত

দেশে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত

স্বাস্থ্য ডেস্ক :

দেশে করোনা ভাইরাসের সাব-ভ্যারিয়েন্ট ‘জেএন.ওয়ান’ শনাক্ত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। দুই ডোজ ভ্যাকসিন নেয়ার পরও যেকেউ এই সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারে বলে জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাসের সর্বশেষ জেনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশ করে।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বছরের শুরুতে নতুন সাব-ভ্যারিয়েন্ট ‘জেএন.ওয়ান’ এর কথা জানায়।

জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কোভিড আক্রান্ত ৪৮ রোগীর স্যাম্পল নিয়ে জিনোম সিকোয়েন্সিং করে বিএসএমএমইউ। গবেষণায় তিন জন রোগীর দেহে নতুন এই সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

উপাচার্য আরও জানান, আক্রান্তদের একজন এসেছে দেশের বাইরে থেকে। জ্বর, সর্দি, গলাব্যথা, মাথাব্যথা ও হালকা কাশি এই ভ্যারিয়েন্টের লক্ষণ। মৃদু উপসর্গ হলেও সংক্রমণের মাত্রা বেশি হওয়ায় জ্বর, ঠান্ডা হলেই করোনা টেস্ট করানোর অনুরোধ করেন তিনি।

স্বাস্থ্য বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি