ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
অনলাইন ডেস্ক :
Publish : 03:14 AM, 16 January 2024.
Digital Solutions Ltd

প্রভাসের নতুন সিনেমার পোস্টার প্রকাশ

Publish : 03:14 AM, 16 January 2024.
প্রভাসের নতুন সিনেমার পোস্টার প্রকাশ

অনলাইন ডেস্ক :

গত বছরের শেষ দিকে মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক প্রভাস অভিনীত ‘সালার’ সিনেমা। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে ব্যাপক ব্যবসা করেছে এটি। এ সাফল্যের মধ্যেই তার পরবর্তী সিনেমার নাম জানা গেছে।

এবারের সিনেমার ‘দ্য রাজা সাব’। এটি পরিচালনা করছেন মারুতি। সিনেমার পোস্টারও প্রকাশ করা হয়েছে। রোমান্টিক ও ভৌতিক ঘরানার সিনেমায় এবার প্রভাসকে দেখা যাবে।

এ সিনেমার মাধ্যমে প্রভাস অন্যতম আলোচিত পরিচালক মারুতির সঙ্গে কাজ করতে যাচ্ছেন। ‘পিপল মিডিয়া ফ্যাক্টরি’ ব্যানারের অধীনে আসবে এ সিনেমা। গত ২৯ ডিসেম্বরেই নতুন সিনেমার কথা ঘোষণা করেন পরিচালক। তখন যদিও নাম ঘোষণা হয়নি।

বিশাল আয়োজনে নির্মাণ হবে এ সিনেমা। তামিল, কন্নড়, মালয়লাম, তেলুগু ও হিন্দিতে মুক্তি পাবে এ সিনেমা। টিজি বিশ্ব প্রসাদে প্রযোজিত, বিবেক কুচিবোতলা সহ-প্রযোজিত, ‘দ্য রাজা সাব’ একটি আগাগোড়া বিনোদন নির্ভর সিনেমা হতে যাচ্ছে এটি। এতে আবারও ভয়ংকর রূপ ও চরিত্রে ফিরছেন প্রভাস।

‘দ্য রাজা সাব’ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক থমন এস।

গত বছরের ডিসেম্বরেই ঘোষণা করা হয়েছিল জানুয়ারিতে এ সিনেমার ঘোষণা কথা ঘোষণা করা হবে। সেই কথা অনুযায়ী আজ (১৫ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে প্রভাসের প্রথম লুক, নাম ও পোস্টার। পরিচালক সোশ্যাল মিডিয়ায় এ সিনেমার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি