ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
নিজস্ব প্রতিবেদক :
Publish : 11:53 PM, 09 January 2024.
Digital Solutions Ltd

নওগাঁ-২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি

Publish : 11:53 PM, 09 January 2024.
নওগাঁ-২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি

নওগাঁ-২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক :

স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। 

ঘোষিত তফসিল অনুসারে, রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি এবং মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা যাবে ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২৬ জানুয়ারি। 

ইসি জানিয়েছে, আগের তফসিল অনুসারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যারা তালিকভুক্ত হয়েছেন তাদের নতুন করে মনোনয়নপত্র জমা ও জামানতের টাকা দিতে হবে না।

শুক্রবার (৫ জানুয়ারি) নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (ঈগল মার্কা) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। এরপর ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি