ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
Search bd News
সাজ্জাদ শাকিল :
Publish : 11:11 PM, 04 December 2024.
Digital Solutions Ltd

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গুজব!

Publish : 11:11 PM, 04 December 2024.
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গুজব!

ছবি: সংগৃহীত

সাজ্জাদ শাকিল :

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গুজবের ছড়াছড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও  বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করে এসব গুজব ছড়িয়ে বিরূপ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে।

সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে গুলিতে এক শিক্ষার্থী নিহতের গুজব ছড়ানো হয়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও হামলায় প্রাণ হারিয়েছেন বলে ফেসবুকের বিভিন্ন প্লাটফর্মে গুজব ছড়ানো হয়। 

রাত সাড়ে ৯টায় শহীদুল্লাহ আবাসিক হলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে এমন ঘটনা ঘটেনি বলে জানানো হয়। 

ইব্রাহিম নিরব নামে এক শিক্ষার্থী গুলিতে প্রাণ হারিয়েছেন বলে ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে। তবে পরে এক ফেসবুক পোস্টে নিরব নিশ্চিত করে তিনি বেঁচে আছেন। তবে গুরুতর আহত হয়েছেন।

রাতের ব্রিফিংয়ে আন্দোলনকারীরা জানান, ছাত্রলীগের হামলার ঘটনায় আমাদের ভাই-বোন ও বন্ধুরা আহত হয়েছেন। দুইশ’র বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীন আচরণের কারণে আমাদের এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম How AI-Powered ECG Analysis Can Detect Heart Risks Early শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে