ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
নিজস্ব প্রতিবেদক :
Publish : 09:42 PM, 30 April 2024.
Digital Solutions Ltd

গুলি করে হত্যার পর বাংলাদেশির মরদেহ নিয়ে গেছে বিএসএফ

Publish : 09:42 PM, 30 April 2024.
গুলি করে হত্যার পর বাংলাদেশির মরদেহ নিয়ে গেছে বিএসএফ

গুলি করে হত্যার পর বাংলাদেশির মরদেহ নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে সাইফুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার গভীর রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।নিহত সাইফুল ইসলাম উপজেলার রাধারনগর ইউনিয়নের রোকনপুর ঠাকুরপুকুর গ্রামের সামাদ আলী ওরফে হাসান গোয়ালার ছেলে। 

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, গতকাল রাতে ৪/৫ জনের একটি দল রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ২১৯’র কাছে ভারতের অভ্যন্তরে ১৫৯ বিএসএফের ইটাভাটা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই নিহত হয়। পরে বিএসএফ সাইফুলের মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। 

রাধানগর ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার পর রোকনপুর সীমান্ত দিয়ে গরু আনার জন্য ভারতে যায় কয়েকজন চোরাকারবারি। এ সময় বিএসএফ সদস্যদের ছোড়া গুলিতে সাইফুল ইসলাম নিহত এবং রাজু হোসেন নামেও ওই দলের আরও এক যুবক আহত হয়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান। তিনি বলেছেন, ‘বিষয়টি আমরা শুনেছি। পরিবারের পক্ষ থেকেও আমাদের জানানো হয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি