ঢাকা, ১৭ মার্চ, ২০২৬
Search bd News
সবারকথা ডিজিটাল ডেষ্ক :
Publish : 08:03 AM, 01 July 2024.
Digital Solutions Ltd

কোহলিকে প্রপোজ করা নারী ক্রিকেটার বিয়ে করলেন আরেক নারীকে

Publish : 08:03 AM, 01 July 2024.
কোহলিকে প্রপোজ করা নারী ক্রিকেটার বিয়ে করলেন আরেক নারীকে

ছবি সংগৃহীত

সবারকথা ডিজিটাল ডেষ্ক :

ইংল্যান্ড নারী ক্রিকেট দলের খেলোয়াড় ড্যানিয়েল ওয়াট ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে বেশ পরিচিত হওয়ারকারণ হচ্ছে, ক্রিকেটার বিরাট কোহলিকে জনসমক্ষেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। যদিও তা বাস্তবে সম্ভব হয়নি। কিন্তু ওয়াট এবার দীর্ঘদিনের বান্ধবী জিওর্জি হজের সঙ্গে বিয়ে সেরে নিয়েছেন।

ওয়াট ও হজের গত বছরেই বাগদান হয়ে গিয়েছিল। এবার মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার কয়েকমাস আগেই এবার বিয়েটাও সেরে ফেললেন। গতকাল সোমবার তার দীর্ঘদিনের বান্ধবী জিওর্জি হজের সঙ্গে বিয়েটা অফিসিয়ালি করেই ফেললেন।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তাদের এই সমপ্রেম সম্পর্ক অর্থাৎ বিয়ের কথা জানিয়েছেন ড্যানিয়েল। সাদা পোশাকে ছবিতে ড্যানিয়েল এবং জিওর্জিকে একে অপরের হাত ধরে হাঁটতে দেখা যাচ্ছে। ড্যানিয়েলের হাতে রয়েছে আবার একতোড়া সাদা ফুল।

গত রবিবার চেলসির ওল্ড টাউন হলে বিয়েটা সেরেছেন দুজন। ড্যানিয়েলের জীবনসঙ্গীনী জিওর্জি আবার পেশায় ফুটবল এজেন্ট। প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকাতে এক রোমান্টিক পরিবেশে নিজেদের বাগদান সেরেছিলেন দুজনে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী শিরোনাম বিয়ের দাবিতে রিশাদের বাড়িতে অবস্থান নারীর শিরোনাম বরগুনার তালতলীতে আরও ১ নেতাকে সুখবর দিল বিএনপি। শিরোনাম আমরা শাসন করতে চাইনা,জনগণের সেবা করতে চাই: মাহমুদুন্নবী তালুকদার শিরোনাম সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শিরোনাম বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে তালতলীতে নৌ র‍্যালি